শর্তাবলি
সর্বশেষ হালনাগাদ: ২১ নভেম্বর ২০২৬
‘নির্ভুল’ (nirbhulbd.com) ব্যবহার করলে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন।
১. আমাদের পরিচয়
‘নির্ভুল’ একটি স্বাধীন প্রস্তুতি প্ল্যাটফর্ম। এখানে বিগত IBA-পরিচালিত নিয়োগ পরীক্ষার ইংরেজি প্রশ্নের সমাধান ও ব্যাখ্যা দেওয়া হয়েছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (IBA) বা কোনো নিয়োগকারী প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত নয়।
২. অ্যাকাউন্ট
- প্রশ্ন দেখতে Google অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হয়।
- একটি অ্যাকাউন্ট একজন ব্যক্তির ব্যবহারের জন্য। অ্যাকাউন্ট অন্যের সাথে ভাগাভাগি করা যাবে না।
- অস্বাভাবিক ব্যবহার (যেমন একসাথে অনেক ডিভাইস থেকে, বা স্বয়ংক্রিয়ভাবে প্রশ্ন নামানো) ধরা পড়লে অ্যাকাউন্ট সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করা হতে পারে।
৩. প্রিমিয়াম ও পেমেন্ট
- প্রিমিয়াম নিতে নির্ধারিত bKash বা Nagad নম্বরে Send Money করে Transaction ID জমা দিতে হয়। যাচাইয়ের পর প্রিমিয়াম চালু হয়।
- প্যাকেজের দাম ও মেয়াদ প্যাকেজ পাতায় লেখা থাকে। কেনার সময় যে মেয়াদ দেখানো হয়েছে, সেটিই প্রযোজ্য।
- ভুল বা অন্যের Transaction ID জমা দিলে পেমেন্ট বাতিল হবে।
- রিফান্ডের নিয়ম রিফান্ড নীতি পাতায় দেখুন।
৪. কনটেন্টের মালিকানা
প্রশ্নের ব্যাখ্যা, উদাহরণ, মনে রাখার কৌশল ও সাইটের অন্যান্য লেখা ‘নির্ভুল’-এর নিজস্ব। অনুমতি ছাড়া এগুলো কপি করে অন্য কোথাও প্রকাশ, বিক্রি বা বিতরণ করা যাবে না। ব্যক্তিগত পড়াশোনার জন্য ব্যবহার করতে পারবেন।
৫. দায়সীমা
প্রশ্ন ও ব্যাখ্যা যতটা সম্ভব নির্ভুল রাখার চেষ্টা করা হয়েছে। তবু কোনো ভুল চোখে পড়লে আমাদের জানান, আমরা দ্রুত ঠিক করব। এই সাইট ব্যবহার করে কোনো পরীক্ষায় নির্দিষ্ট ফলের নিশ্চয়তা দেওয়া হয় না।
৬. শর্তের পরিবর্তন
প্রয়োজনে এই শর্তাবলি হালনাগাদ করা হতে পারে। বড় পরিবর্তন হলে সাইটে জানানো হবে।
যোগাযোগ
যেকোনো প্রশ্ন, পেমেন্টের সমস্যা বা ভুল ধরিয়ে দিতে ইমেইল করুন: [email protected]